
ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ কেরোয়া নিবাসী, হাজী আব্দুল করিম পাটোয়ারী শনিবার রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম হাজী আব্দুল করিম ফরিদগঞ্জ পৌরসভা ছাএলীগ সভাপতি আলমগীর পাটওয়ারী বাবা। তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ গভীরভাবে শোক জানিয়েছে। হাজী আব্দুল করিম দৈনিক ভোরের কাগজ (ফরিদগঞ্জ প্রতিনিধি), সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি ও সঙ্গীত একাডেমীর পরিচালক আমান উল্যাহ আমানের খালু শ্বশুর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ যোহর শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।