মাতা-পিতার দায়িত্ব না-কি শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম

বৃদ্ধাশ্রম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব

পৃথিবী সৃষ্টির পর থেকে যুগে যুগে মানব জাতির বিচরণ ঘটতে থাকে। আর এই বিচরণের ফলে বিবেক বুদ্ধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে মানব সম্প্রদায়ের মধ্যে। প্রাচীন সভ্যতায় যখন আদিবাসীরা বসবাস করতো, তখন তারা দলগতভাবে সবাই একত্রিত হয়ে বসবাস করতো। বিবেকহীন সভ্যতায় যদি আদিবাসীরা একত্রিত হয়ে তাদের চলাফেরায় ধারাবাহিকতায় বজায় রাখতে পারে, তাহলে এখনকার বিবেকবান সভ্যতায় কেন রেষারেষি? কেনা বা মানব স¤প্রদায়ের মধ্যে হানাহানি কিংবা কিছু সময়ের জন্য বেঁচে থাকার লড়াই! এই চিন্তা-চেতনার বিকাশকে আমরা কেন নিয়ে যায় বর্বরোচিত নিজেদের তৈরী করা সময়ের কালো অধ্যায়ে। আসলে কথাগুলোর মূল ভাবনা এটাই যে মানবজাতি- যাকে সৃষ্টির সেরা জীব বলা হয় এই মানব সম্প্রদায়ে। তাই মহান আল্লাহপাক রাব্বুল আল-আমীন এই মানবজাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিয়েছেন। সত্যিই এতো সুন্দর জাতির মধ্যে আজ কি ঘটছে? কি হচ্ছে মানব হৃদয়ের মস্তিস্কে, যেখানে তারা বিবেকহীন সভ্যতাকেও হার মানিয়ে দেয়। আমরা মানুষ- আমার মতে যার মূল অর্থ মান সম্মান আর যার মধ্যে হুঁশ বেশী তাড়া করে। এইখানে হুঁশকে বিবেকহীন বা বিবেক বুদ্ধীর ভাবকে তুলে ধরার চেষ্টা করছি। যখন মানুষ তার নিজস্ব সত্তায় তার চিন্তা-চৈতন্যকে প্রকাশ করে একটি পারিবারিক বন্ধন দিয়ে; সেখানে রয়েছে মা-বাবা নামক দু’টি শব্দ। এইখান থেকে উদ্ভব মাতা-পিতা, স্বামী-স্ত্রী, সন্তান-সন্তানাদি, দাদা-দাদী, নানা-নানীসহ বিভিন্ন পারিবারিক শ্রেণীবিন্যাস। আমাদের শিক্ষা সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণে পরিচালিত বলে একান্নবর্তী বাঙালী পরিবার বিভিন্ন শ্রেণী ও আত্মকেন্দ্রিক পরিবারে পরিণত হচ্ছে। সভ্য ও শিতি সমাজ দাবি করলেও আমাদের আধুনিক শিতি সমাজ সভ্যতার নামে কঠিন হৃদয়ে প্রেম ভালবাসা শূন্য নিষ্ঠুরতাই তাদের চারিত্রিক বৈশিষ্ঠ্য প্রকাশ পাচ্ছে। অতীত ও সমকালীন বাঙালী সমাজ অর্থ ও শিার অভাব থাকলেও শত প্রতিকূল অবস্থায়ও কোন মাতাপিতা আপন শিশুকে লালন পালনের অপরাগতায় শিশু আশ্রমে তুলে দিয়েছে এমন ঘটনা ইতিহাসে নেই।

আমাদের দেশে প্রতিদিনই বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিংশ শতাব্দীর শুর“র দিকে মানুষের গড় আয়ু ছিল ৫০ বছর। তখন ৫০ এর মধ্যেই মানুষের জীবনের সমাপ্তি ঘটত। শুধু মাত্র ৪ শতাংশ মানুষ ৬০ বছর কাল আয়ু পেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সাল নাগাদ মানুষের গড় আয়ু হবে ৭৭ বছর। আর বিশ্বে ৬০ বছরের উর্ধ্বে মানুষের সংখ্যা হবে শতকরা ২০ ভাগ। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বিশ্বে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় দুইগুন হবে। আর ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় তিনগুন। ১৯৮১ সালের আদম শুমারিতে দেখা গেছে বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা ছিল ৪০ লাখ ৯০ হাজার। ১৯৯১ সালে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৬০ লাখে। আর বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ থেকে ৩৫ লাখ প্রবীণ রয়েছে। ১০২৫ সালে প্রবীণের সংখ্যা ১০ শতাংশ বেড়ে প্রায় ২ কোটিতে দাঁড়াবে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার সাড়ে ৭ ভাগই প্রবীণ। ২০২৬ সালে এই সংখ্যা দাঁড়াবে ১৫ ভাগে। প্রবীণ জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার প্রায় ৪ দশমিক ৪১ ভাগ। এই হার অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে উন্নয়নশীল দেশে মোট জনসংখ্যার প্রায় ২৫ ভাগই হবে প্রবীণ জনগোষ্ঠী। এ পরিসংখ্যান থেকে প্রকাশ পাচ্ছে প্রবীণ মানুষের লাইন আগামীর পৃথিবীতে দীর্ঘায়িত হচ্ছে। এই বয়সে এসে প্রবীণরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এজন্য অনেকে বার্ধক্যকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। আসলে মানুষের প্রবীনরা জীবন আর শেষ জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য একটা মিল রয়েছে। একটি শিশুকে বাবা মা যেমন করে লালন পালন করে তেমনি একজন প্রবীণকেও শিশুর মতো লালন পালন করতে হয়। একটি শিশু আর একজন প্রবীণ অসহায়ত্বের দিক থেকে এক রকম হলেও তাদের মধ্যে অনেক বিষয় পার্থক্য রয়েছে। একটি শিশু উদীয়মান সূর্যের মতো প্রখর হতে থাকে আর একজন প্রবীণ অস্ত রবির মতো ক্রমশই দুর্বল হয়ে পড়েন। তাই একটি শিশুকে বাবা, মা যে ভাবে লালন-পালন করতে পারেন একজন প্রবীণকে সে ভাবে লালন পালন করতে পারেন না। বা করেন না। এর পেছনে আরো একটি কারণ রয়েছে। আর তা হচ্ছে একটি শিশুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে পারেন কিন্তু একজন প্রবীণকে নিয়ে স্বপ্ন দেখার কিছু নেই। শুধুই দায়িত্ব পালন। এ দায়িত্ব পালনে অনেকে অনীহা প্রকাশ করেন। তাই প্রবীণরা অনেক সময় প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়াও কিছু সংগত কারণেই প্রবীণরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তা হলো অর্থনৈতিক ও পারিবারিক। অর্থনৈতিক কারণগুলোর মধ্যে দারিদ্র্যতা যেমন রয়েছে তেমনি আবার অর্থ উপার্জনেরও একটি দিক রয়েছে। দারিদ্র্যতার প্রভাব যেমন পরিবারে পড়ে তেমনি অর্থ উপার্জনের প্রভাবও পরিবারে পড়ে। আর পরিবারের এসব সমস্যার প্রভাব গিয়ে পড়ে প্রবীণদের ওপর। প্রবীণরা জীবনের শেষ অধ্যায়ে এসে পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দেখা যায় অনেকের সেই শেষ আশ্রয়টুকু থেকেও বিচ্ছিন্ন জীবন যাপন করতে হচ্ছে। কেননা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে নগরায়ণ শিল্পায়ন। যার ফলে পরিবারে সৃষ্টি হয়েছে ভাঙন। শিল্পায়ন ভেঙ্গে দেয় জমিদারি রাজত্ব। পরিবর্তন আসে জীবন ও কর্মেেত্র। গ্রাম ছেড়ে অনেক মানুষ বিশেষ করে তর“ণরা শহরে চলে আসে। গ্রােেম তে খামারের কাজ ছেড়ে শহরে এসে বিভিন্ন শিল্প কারখানায় কাজ নেয়। আর এ থেকেই শুর“ হয় বিচ্ছিন্নতা বা পরিবারে ভাঙন। আর ভাঙনের প্রভাব পড়েছে প্রবীণদের ওপর। প্রবীণদের দেখা দেয় আর্থিক দীনতা, শারীরিক অসুস্থতা। এ অবস্থায় তারা পারিবার ও সমাজে অবহেলার ও বঞ্চনার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যেসব প্রবীণ নারীদের স্বামী ও সন্তান নাই, নিজের সম্বল বলতে তেমন কিছু নাই তাদের জীবন আরো বিভীষিকাময়। এর চেয়েও ভয়াবহ হচ্ছে প্রবীণদের একাকিত্ব জীবন। এ সময় বলতে গেলে কেউই তাদের পাশে দাঁড়াতে চান না। প্রবীণদের এ সমস্যা পৃথিবীর সব দেশেই রয়েছে। সাম্প্রতিক সময় ইংল্যান্ডে এক দম্পতি নিঃসঙ্গতার কারণে আত্মহত্যা করেছেন। তাদের উভয়েরই বয়স ছিল নব্বই ঊর্ধ্ব। আর তাদের দম্পতি জীবন ছিল সত্তর বছরের। এই দীর্ঘ সময় তারা একে অপরকে ছেড়ে একটি রাতও যাপন করেননি। কিন্তু জীবনের শেষ সময় এসে সন্তানরা তাদের এই বন্ধনকে পৃথক করতে চাইল। অর্থাৎ তাদের দেখা শোনার মতো কোনো লোক না থাকায় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইল। বৃদ্ধাশ্রমে তাদের দু’জনকে আলাদা থাকতে হবে। এই প্রবীণ দম্পতি কোনোভাবেই তা মেনে নিতে পারছিল না। তাই দু’জনে হাতে হাত রখে নিজেদের এ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। তাদের এ আত্মহত্যা ছিল শুধু নিঃসঙ্গতার কারণে। এলভিন টপলার তার থার্ড ওয়েভ বা তৃতীয় তরঙ্গ নামের বইতে লিখেছেন, ‘নিঃসঙ্গতা এখন এতো সর্বব্যাপী ছড়িয়ে পড়েছে যে বিশ্বাস করার মতো নয়’। সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো পশ্চিমা দেশগুলোতে এখন নিঃসঙ্গ বৃদ্ধদের পে শ্লোগান উঠেছে প্রবীণদেরকে কোণঠাসা অবস্থা থেকে মুক্তি দাও। এই শ্লোাগানের দাবি মেটাতে সেসব দেশে বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। পরিবার থেকে বহুদূরে এই বৃদ্ধানিবাসে বৃদ্ধদেরকে রাখা হয়। মৃত্যুর প্রহর গণনাকারী এই বৃদ্ধরা পারিবারিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকে অনেকে আত্মহত্যাও করেন। জাপানে এরকম এক নিঃসঙ্গ নারী একাকি তার বাড়িতে বাস করতেন। সেই নারীর মৃত্যুর প্রায় দুই যুগ পরে তার কোন দুরাত্মীয় তার কঙ্কাল উদ্ধার করে। এভাবেই বিশ্বের উন্নত দেশ গুলোর প্রবীণরা অবহেলা ও নিঃসঙ্গতার শিকার হচ্ছেন। আবার কোন কোন দেশে প্রবীণদের যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে। তাদের পেনশন ভাতা, স্বাস্থ্যের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পরিবারকে তাদের যত্ন নিতেও উদ্বুদ্ধ করা হচ্ছে।
সে তুলনায় বাংলাদেশের প্রবীণরা অনেকটাই সুখি। কেননা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পরিবারিক বন্ধনটা খুবই শক্তিশালী। শুধু পরিবারে নয় সমাজেও বৃদ্ধজনের বেশ সম্মান শ্রদ্ধা রয়েছে। তবে পশ্চিমা সমাজের প্রভাব বাংলাদেশেও অনেক েেত্র বিরাজ করেছে। বাংলাদেশের পারিবারিক সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এক সময় দেখা গেছে আমরা দাদী নানীর মুখে গল্প শুনে ঘুমিয়েছি। তাদের শাসনে বড় হয়েছি। আর সেখানে এই প্রজন্ম বড় হচ্ছে যান্ত্রিক জীবনের মধ্যে। তারা ভুলে যাচ্ছে পারিবারিক সম্প্রতি। হারিয়ে ফেলেছে পারিবারিক শিাক্ষা। কেননা বাংলাদেশেও ভেঙে গেছে একান্নবর্তী পরিবার। এক পরিবার ভেঙে এখন কয়েক পরিবার হয়েছে। যাকে আমরা ছোট পরিবার বলি। অনেকে মনে করেন ছোট পরিবার মানেই সুখি পরিবার। আসলে কতটা সুখি তা বাস্তবে দেখা যায়। বাংলাদেশেও এই পরিবারের ভাঙন শুর“ হয়েছে নগরায়ন ও শিল্পায়নের ফলে। বাবা, মাকে গ্রামে বা অন্যত্র রেখে সন্তান ও স্ত্রী নিয়ে কর্মেেত্রর বাস করতে হচ্ছে। সন্তানের ইচ্ছা থাকলেও অনেক প্রবীণ গ্রাম ছেড়ে শহরে এসে থাকতে চান না। এর ফলে বাবা, মা একা হয়ে যাচ্ছেন। তারা সঙ্গী খুঁজে পাচ্ছেন না। সব পরিবারেই দেখা যাচ্ছে সন্তানরা এক সময় বাবা, মায়ের কাছ থেকে দূরে সরে যান। তাদের সঙ্গি হন নাতি নাতনীরা। তখন নবীন আর প্রবীণের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবারের ভাঙনের ফলে তাদের সি সম্পর্ক আর গড়ে ওঠে না। উভয়ই নিঃসঙ্গ হয়ে পড়েন। আবার এমনও কিছু চিত্র দেখা যায় যেখানে ছেলে মেয়ের সুখ কিংবা সংসারের ঠিকমতো ভরনপোষণ দেয়ার জন্য ভিটে-বাড়ীর সম্পদ বিক্রি করে হলেও অর্থনৈতিক স্বচ্চলতার জন্য বিদেশ কিংবা ব্যবসার কাজে নিজেকে তৈরী করে নেন। সব গুছিয়ে এনে বাবা যখন সন্তানদের কিংবা স্ত্রীকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তখন আর কি বলার থাকে। সন্তানেরা তো ঠিক স্বাবলম্ভি হয়েও কিন্তু মায়ের কাছে থাকতে অপরাগতা প্রকাশ করে থাকেন। কারণ তাদের চিন্তা হলো আমরা এখন পুরোপুরি স্বচ্ছল, তাই আরও স্বচ্ছল হতে হলে বিদেশ কিংবা অন্য কোথাও থেকে আরও বেশী উপার্জন করতে হবে। সেক্ষেত্রে সন্তান তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে হতভাগা মাকে রেখে বিদেশে পাড়ি দিয়ে থাকেন। তখন মা হয়ে যান নিঃস্ব। কখন সন্তান আসবে? আর নাতি-নাতনীদের মুখ দেখে আনন্দিত হবে। এটাই চিরচাচরিত রূপ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায়। আবার দেখা যাচ্ছে বাবা, মা দু’জনই চাকরি করেন। কর্মময় জীবনে সন্তানদের লালন পালন, দেখা শোনার সময় পাচ্ছেন না। সন্তান বড় হচ্ছে কাজের বুয়ার কাছে। ফলে সে শিখছে কাজের বুয়ার সংস্কৃতি। এদিক থেকে কিন্তু একান্নবর্তী পরিবারগুলো বেশ সুখে রয়েছে। তবে একান্নবর্তী পরিবারের নাতি নাতনীরাও যখন ছোট থাকে তখন প্রবীণদের সঙ্গী হয়। খেলাধুলা ও গল্প বলার বিষয়টা তাদের জীবনে এক ধরনের প্রভাব ফেলে। কিন্তু ওই শিশু যখন কৈশোরে কিংবা যৌবনে পদার্পণ করে তখন আর তাদের দাদা দাদীর প্রয়োজন পড়ে না। এ সময় প্রবীণদের সাহচার্যে তারাও বিরক্তবোধ করে। প্রবীণদের ধ্যান ধারণা মূল্যেবোধ তাদের ধ্যান ধারণা মূল্যবোধের সঙ্গে বিপরীতমুখী হয়ে ওঠে। তখন আর প্রবীণদের কথা কেউ শুনতে চায় না। উল্টো অভিযোগ করা হয় প্রবীণরা বাঁচাল। বেশি কথা বলে। সারাদিন বকবক করে। কান ঝালাপালা করে দেয়। একজন প্রবীণের দীর্ঘ জীবনের হাজারও অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলার থাকে। তবুও দেখা গেছে একজন প্রবীণ একটি শিশুর চেয়ে কম কথা বলেন। আমাদের সমাজে কিংবা পরিবারে সবাই শিশুদের মুখের কথা শুনে আনন্দ পান। এক কথা বারবার শুনেও বিরক্ত হন না। আর প্রবীণদের কথা শোনা দূরে থাক তাদেরকে কথা বলতেই নিষেধ করা হয়। প্রবীণরা অসহায়ের মতো নীরব থাকেন। তাছাড়াও নানা ভাষায় প্রবীণকে কটাও করা হয়। তখন দেখা যায় প্রবীণের এই নিঃসঙ্গতার সঙ্গে মানসিক সমস্যাও যোগ হয়। আর তখনই সমাজের বিত্তবান কিংবা সুহৃদরা মনে করেন এখনই সময় বৃদ্ধাশ্রমের মতো জায়গা বেছে নিতে এই প্রবীনদের দেখবাল করার জন্য।

আখতার-উজ-জামান
সাংবাদিক, গবেষক, লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *