ইরাকে সহিসংতা বন্ধে জাতিসংঘের আহবান

ইরাকে অন্তত ১শ বিক্ষোভকারি নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আহবান জানিয়েছে, অবিলম্বে সহিসংতা বন্ধের। ইরাকে জাতিসংঘের প্রতিনিধি বলেন, দেশটিতে পাঁচ দিন ধরে যে রক্তপাত হচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। জাতিসংঘ মানবাধিকার কমিশনার মারতা হুরতাদো জানান, বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিক গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন তারা। মত প্রকাশের স্বাধীনতায় গুরুত্ব দিতে ইরাক সরকারের প্রতি আহবান জানান, জাতিসংঘ মানবাধিকার কমিশনার। গত বছর ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি সরকারের বিরুদ্ধে এই প্রথম এত বড় বিক্ষোভ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *