
আমান উল্লাহ খান ফারাবী :
সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার আয়োজনে আলোকিত কুরআনের আলো (খতমে কুরআন) অনুষ্ঠানটি সম্পন্ন হল।
৩০ এপ্রিল (শনিবার) পত্রিকার নিজ কার্যালয় (ফরিদগঞ্জ কলাবাগান বাজার মার্কেটের ২য় তলায়) অনুষ্ঠানের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী নোমানের উপস্থিতিতে হাফেজ মুহাম্মদ জিকরুল্লাহ পবিত্র কুরআনের ২৯তম পারার ১৩ পৃষ্টা থেকে ৩০তম পারা সম্পন্ন করার মাধ্যমে খতমে কুরআন অনুষ্ঠান সমাপ্তি হয়।
এর আগে ৩ এপ্রিল রবিবার “এ হাবীব ট্রেড ইন্টার ন্যাশনাল এর স্বত্বাধিকারী আহসান হাবীবের সৌজন্যে” পত্রিকার সাব এডিটর আমান উল্লাহ খান ফারাবী’র পরিচালনায় রুহুল আমিন খান স্বপনের সার্বিক সহযোগিতায় মাহে রমজানের প্রথম দিনে হাফেজ মুহাম্মদ জিকরুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আলোকিত কুরআনের আলো অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও আলোকিত কুরআনের আলো খতমে কুরআন অনুষ্ঠনের ব্যবস্থাপক নুরুন্নবী নোমান।
আলোকিত কুরআনের আলো অনুষ্ঠানের ২য় দিনে বিশেষ আলোচক হিসেবে *রমজানের ফজিলত’ *রমজানের গুরুত্ব’সহ অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন হযরত মাও: নরুল আমিন।
ক্রমান্নয়ে আলোকিত কুরআনের আলো অনুষ্ঠানে খতমে কুরআন তেলওয়াত অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ জিকরুল্লাহ (১ম, ২য়, ৪র্থ, ২১, ২২, ২৩, ২৬. ২৭, ২৮, ২৯ ও ৩০তম পারা পড়েন) হাফেজ মুহাঃ মাহাদী হাসান(৩য়, ৫ম, ১৭, ১৮, ১৯, ২০, ২৪তম ও ২৫তম পারা), হাফেজ মুহাঃ ফারভেজ হোসেন (৬ষ্ঠ, ৭তম, ৮ম, ৯ম ও ১০ম পারা), হাফেজ মুহাঃ আবদুর শুকুর (১১ থেকে ১৫তম পারা), হাফেজ মুহাঃ আবদুল হান্নান ১৬তম পারা তেলওয়াত করেন।
২৮ রমজান (৩০ এপ্রিল শনিবার) পবিত্র কুরআনের ৩০তম পারা তেলওয়াত এর পরে বিশেষ আলোচনার পরে মহান আল্লাহ পাকের কাছে মুসলি উম্মাহ’র জন্য প্রর্থনা ও অনুষ্ঠানের সফলতা কামনায় এবং পত্রিকার সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত হাফেজগণসহ সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক গাজী মমিন, মফস্বল সম্পাদক রুহুল আমিন খান স্বপন, স্টাফ রিপোর্টার মামুন হুসাইন, গিয়াস উদ্দিন, এফ এ মানিক প্রমূখ।
