চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে চক্ষু চিকিৎসা শিবিরটি পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় সাড়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ৮০জন রোগীকে চক্ষু অপারেশনের জন্যে বাছাই করেন। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।