প্রিন্ট অনলাইন সংস্করণের মধ্যদিয়ে আলোকিত ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে -পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।


স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার ১ যুগ পুর্তি উৎসব ৩০ মার্চ বুধবার ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।


যুগ পুর্তি উপলক্ষে সকাল ১১ টায় ফরিদগঞ্জ পৌর মাঠ থেকে অনুষ্ঠানে অতিথি ও এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থীর অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়, কেক কাটা ও দোয়া মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকদের কলমের খোঁচা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। সাপ্তাহিক আলোকিত পত্রিকাটি একঝাঁক তরুণ সংবাদকর্মীদের সাথে নিয়ে ‘সত্য প্রকাশে আপনার মুখোমুখি’ এই স্লোগানকে সামনে রেখে তেমনি ভাবে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে কাজ করে যাচ্ছে বলে আমি মনে করি। পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইন সংস্করণের মধ্যদিয়ে ‘আলোকিত ফরিদগঞ্জ’ সংবাদ প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। পত্রিকাটি যুগ পূর্তি উৎসব হলো, আশা করছি পত্রিকাটি পূর্বের ন্যায় নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে আগামীতেও গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে। এক যুগপুর্তিতে আলোকিত ফরিদগঞ্জ পরিবারের সকলকে শুভেচ্ছা ও পত্রিকাটির যথাযথ সাফল্য কামনা করে প্রধান অতিথি বক্তব্য ইতি করেন।
আলোকিত পাঠক মেলার আয়োজনে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাও: এ.এইচ.এম আনোয়ার মোল্লা, ফরিদগঞ্জ এ.আর পাইল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, বীর মুক্তযোদ্ধা আলী আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্জ রিয়াজ উদ্দিন আহমেদ ফরিদী, তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সাউদ প্রমূখ।


এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, নারায়ন রবি দাস, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, কোষাদক্ষ জাকির হোসেন সৈকত, সম্মানিত সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদ হোসেন, রুহুল আামিন খাঁন স্বপন, প্রেসক্লাবের সহযোগী সদস্য আমান উল্যাহ খাঁন ফারাবী, মামুন হোসাইন, জাকির হোসেন, তরুণ সংবাদকর্মী ও স্বনামধন্য ব্যবসায়ী এফ.এ মানিক, বর্ণমালা কিন্ডারগার্টেন’র সহকারি শিক্ষক রাছেল হোসেন, ইয়াকুব হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *