ফরিদগঞ্জে মাদকসহ গ্রাম পুলিশ আটক


ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ হাসান নামে গ্রাম পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার আইটপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। উপজেলার ৪ সুবিদপুর ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন’র নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নাছির হোসেন’র নেতৃত্বে সঙীয় পুলিশ ফোর্স ১৯ মার্চ শনিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে আইটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গ্রাম পুলিশ হাসানের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাকে আটক করা হয়। ২০ মার্চ রবিবার আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রাম পুলিশ হাসান দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রয়সহ নানা অপরাধের সাথে সম্পৃক্ত বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের বেশ কয়েকজন জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখছি। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *