ফরিদগঞ্জে টিসিবির পণ্য বিক্রি

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নে রবিবার (২০ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিউলি হরি।

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষরা। ওইসব সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে সরকার। ইউনিয়নে ১২৯৯ জন সুবিধা ভূগী ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে স্থানীয় রাজনীতি ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে।

টি‌সি‌বির ডিলার বিল্লাল হোসেনের সূ‌ত্রে জানা গে‌ছে, ফ্যামিলি কার্ড দিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল  কিনতে পারবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা (টেগ অফিসার ) মোঃ নূরে আলম, বালিথুবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, ইউপি সচিব মোঃ নাজমুল হোসাইন শাহীন, ফরিদগঞ্জ থানার এ এস আই মোঃ ইকবাল হোসেন ও সামাজিক রাজনৈতিক অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *