
আমান উল্লাহ খাঁন ফারাবী:
চাঁদপুরের ফরিদগঞ্জ ৭ নং পাইকপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন পাটোয়ারীর বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ডিসেম্ভর) বিকালে ইউনিয়নের সাছিয়াখালি হোসেন আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস ভূঁইয়ার সভাপতিত্বে ও বর্তমান এমপির ইউনিয়ন প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবদুর রব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান সাহিন, যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, বর্তমান চেয়ারম্যান, আলী আক্কাস ভূঁইয়া, অন্যান্য দের উপস্হিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পি এমন আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির মিজি, নৌকার প্রার্থী আলাউদ্দিন পাটোয়ারী, ৭নং ইউনিয়ন ছাত্রলীগ সবেক সভাতপি মোস্তাফিজুর রহমান, ৮নং ইউনিয়ন ছাত্রলীগ সভাতপি, শেখ মোঃ রাজন, জেলা ছাত্রলীগ নেতা বাধন পাটওয়ারী, ৭নং ইউনিয়ন যুবলীগ নেতা নেওয়াজ শরিফসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করাবে বলে আশাবাদ ব্যক্ত করি, আমি বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা নৌকা পাইলে ঠিক আছে, আর প্রধানমন্ত্রী যাকে মনোনীত করেছে তা আপনার মতে ঠিক নাই, এটা কী আপনারা ব্যক্তির রাজনীতি করে, নাকি দলের রাজনীতি করেন। এখনো সময় আছে একসাথে সবাই মিলে কাজ করেন। প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে সরকারের দেওয়া সকল কিছু সকলের পরামর্শ ক্রমে সুষম বন্টন করার অঙ্গীকার করেন। এবং তিনি আরো বলেন, আমি এইউনিয়নের পত্যেকটা মানুষের সুখেদুঃখে পাশে থাকবো, ইনশাআল্লাহ। এইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্ত করবো।