ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ দোকান খোরা রাখার অপরাধে জরিমানা

আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের ১৫তম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ ভাবে দোকানপাট খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে জরিমানা করা হয়।

৬ আগস্ট (শুক্রবার) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার পপি ফরিদগঞ্জ সদর, রূপসা রাস্তার মোড়, ফরিদগঞ্জ কলেজ সংলগ্ন, ওনুআ স্মৃতি স্তম্ব সংলগ্ন, আল-মদীনা হাসপাতাল সংলগ্ন, নারিকেলতলা (গাব্দেরগাঁও), খাজুরতলা, গৃদকালিন্দিয়া সমেইল, গৃদকালিন্দিয়া বাজারে মাস্ক ব্যবহার না করায়, স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ দোকান-পাট খোলা রাখায় এবং অপ্রয়োজনে ঘুরা-ফেরা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ টি মামলায় ২ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন: ফরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *