ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তরের সাবেক ইউপি সদস্য আক্তার হামিদ খানের দাফন সম্পন্ন

পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হামিদ খানের জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হামিদ খানের জানাযা সম্পন্ন হয়েছে।

জানা যায়, আক্তার হামিদ খান শুক্রবার (৬ আগস্ট) ভোর ৪ ঘটিকার সময় করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এর আগে শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন বাড়িতে সিকিৎসা অবস্থায় ছিলেন, শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত সিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক সপ্তায় সিকিৎসা অবস্থায় থেকে ঢাকা মেডিকেলে আজ ভোর ৪টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। বর্তামানে তিনি উপজেলার সাছিয়াখালী বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারির দায়ীত্বে নিয়োজিত ছিলেন, এছাড়াও সামাজিক বিভিন্ন কাজে নিরলস ভাবে ভূমিকা রাখতেন।

তাঁর বড় ছেলে মোঃ নান্টু খাঁন বলেন, আমার বাবা আমার মা আর আমরা দুই ভাই ও একবোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখেন, আমার বাবা মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা কালীন কারো সাথে কোন খারাপ আচরণ করে থাকে তাহলে আমার বাবাকে সবাই ক্ষমা করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *