ফরিদগঞ্জ ভোটাল গ্রামে লকডাউনের মধ্যে চলছে অবৈধ ড্রেজার

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর ফরিদগঞ্জে লকডাউনের সুযোগে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৫নং গুপ্টি ইউনিয়নে ভোটাল গ্রামের মন্দার বাড়ি সামনে ২টি ড্রেজার মিশিন লাগিয়ে প্রায় প্রায় ১০ লক্ষ টাকার বালি উত্তোলন করছে প্রভাবশালী নেতারা।সরজমিনে গিয়ে দেখা যায় দীঘি থেকে এই বালি উত্তোলন করছে। আব্দুল করিম অবৈধ ড্রেজার দ্বারা বালি উত্তোলন করছে। ক্ষোভ প্রকাশ করে স্হানীয়রা জানান,সরকার দলীয় কিছু প্রভাবশালী নেতা প্রশাসনকে ঘুমে রেখে, লকডাউনের সুযোগ নিয়ে ফসলী জমি ও বাড়ির দীঘি থেকে বালিউত্তোলন ও ড্রেজিং সহযোগীতা করছে। পাশে বাড়ি ঘর ভাঙ্গার আশংকা রয়েছে। উপজেলার সহকারী কমিশনার ভুমি শারমিন আক্তার জানান যারা অবৈধ ড্রেজার চালিয়ে বালিউত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *