ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের উদ্যোগে অক্সিজেন সেবা শুরু

ফরিদগঞ্জে অক্সিজেন সিলিন্ডার নিয়ে জনগনের পাশে সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদ

স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের উদ্যোগে করোনাক্রান্তদের সেবা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিএনপি নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

৩ আগষ্ট মঙ্গলবার সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদের বাসভবনের সামনে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমে উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হাতে এমপি প্রতিনিধি মো. আতিকুর রহমান ও জি এম খালেদ মোহাম্মদ আলী এ সেবা সামগ্রী তুলে দেন।

প্রাথমিক ভাবে ১টি পৌর সভা ও ১৫টি ইউনিয়নের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন প্টাওয়ারী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির কাজী, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম আহব্বায়ক হারুন পাঠান, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আ. কাদের পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো. হোসেন পাটওয়ারী, বিএনপি। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাওন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ আলম, আ. গাফ্ফার আবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.সাইফুল পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *