
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনে ও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুইটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
৬ জুলাই মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজার,বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, শোভান চৌরাস্তায় স্বাস্থ্য বিধি না মানায় ও নিষেধাজ্ঞা অমান্যকারী দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিনা এলাকায় ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দু’টি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন বাজার গুলোতে সাধারন মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করলেও, জনসাধারকে স্বাস্থ্য বিধি মেনে চলতে খুব একটা দেখা মিলে না।