লকডাউনে প্রথম দিনে ফরিদগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করা হয়েছে। এসময় পৃথক দুইটি অভিযানে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৮হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপজেলার গৃদকালিন্দিয়া বাজার, ফরিদগঞ্জ বাজার ও কালির বাজারে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় পৃথক আরো একটি অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, পূর্ব চান্দ্রা বাজার, বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, জামতলা বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দ বাজারে স্বাস্থ্যবিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৩হাজার ৫শ টাকা জমিরানা আদায় করা হয়েছে।

ভ্রম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সল আহমেদেরে নেতৃত্বে সেনা সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, সরকারী নির্দেশনা মতে আগামী ৭দিন লক ডাউন থাকবে।

যেই নিয়ম অমান্য করবে তার বিরোদ্ধ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা সর্বদায় মাঠে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *