ফরিদগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফরিদগঞ্জ ব্যুরো:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী, বৃক্ষ রোপন,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


২৩ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে স্বাস্থ্য বিধি মেনে আনন্দ র‌্যালী করে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বৃক্ষ রোপন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগেরে সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।


এসময় আরো বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক , জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, শাহ আলম, হাসান আব্দুল হাই প্রমূখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *