
ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২০ জুন রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে, এসআই মহসিন কবির ফরিদগঞ্জ পৌর এলাকার কালির বাজার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো.ইব্রাহিম খলিল (জীবন) (৩৬) ও মো.ফরহাদ কাজী (৩৫)কে একটি মোটর সাইকেল এবং বিশ পিচ ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশ পিচ ইয়াবা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেলসহ তাদের আটক করে মাদক আইন মামলা দায়ের করে আদলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।