ফরিদগঞ্জে প্রেসক্লাবে ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদারের সাক্ষাৎ 

ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদারের সাক্ষাৎ

এ কে ফারাবী: ফরিদগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য এবং ফরিদগঞ্জ উপজেলার এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের আস্থাভাজন ব্যক্তি খাজে আহমেদ মজুমদার।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধায় প্রেসক্লাব কার্যালয় তিনি মতবিনিময় সভা করেন।

প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সহ- সভাপতি মো. মহিউদ্দিন, আমান উল্যা আমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমন, পারভেজ আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দীন বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল- আমিন, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, নারায়ন রবি দাস, এস. এম ইকবাল, শিমুল হাছান, জাকির হোসেন সৈকত, লিটন কুমার দাস, গাজী মমিন, মেহেদী হাছান, আবদুল কাদির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *