শিমুল হাছান : ফরিদগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২শ’৫০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: বাহার মিয়ার নেতৃত্বে এসআই মোঃ নূরুল ইসলাম ও এএসআই হাসিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ০৮নং পাইকপাড়া ইউনিয়নে দক্ষিন কড়ৈতলী নদীর পাড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: আবু হানিফ, মো: দিদার হোসেন(৩০) ও মো: আরিফ হোসেন(৩০) কে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করে। এবিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২শ’৫০ পিচ ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ২৭ নভেম্বর শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।