ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ও স্বামী-স্ত্রীসহ ৭ জন আটক

নারায়ন রবিদাস: ফরিদগঞ্জ থানা পুলিশ এক বছরের সাজা ও ৫ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদ-প্রাপ্ত একজন ও তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করেছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী স্বামী-স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটকের পর শুক্রবার সকালে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার দেবু মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চরমান্দারী গ্রামের নোয়াবাড়ীর জসিম উদ্দিনকে নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। সে একটি চেক জালিয়াতী মামলার এক বছরের সাজা ও ৫ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদ-প্রাপ্ত আসামী। অপরদিকে, রূপসা বাজারের ফার্নিচারের দোকানদার আ: রাজ্জাক ও সুমন ডেইরী ফার্মের স্বত্ত্বাধীকারী আলমগীর হোসেনকে আটক করা হয়। তারা উভয়েই তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া পৃথক তিনটি সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী দায়চারা গ্রামের মনির হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম, সাচনমেঘ গ্রামের সালাউদ্দিন ও ভোটাল গ্রামের মাসুদকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাদের সকলকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন সাজাপ্রাপ্ত তিন আসামীসহ ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *