কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি তাজুলের বাবা সড়ক দূর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাজুল ইসলামের বাবা রহমত উল্যা (৬০) সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
জানা গেছে, তিনি সোমবার সকালে নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ-এর আওতাধীন কামতা বাজার সাবজোনাল অফিসে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর সড়কে সিএনজি অটো রিক্সার সাথে তার বাইকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পর দেখা গেছে তার মাথায় ব্যবহৃত হেলমেটটি ভেঙ্গে চুরমার হয়ে মাথার মগজ বের হয়ে যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছেছে তার মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য চাঁদপুর পাঠায়। তাজুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *