ফরিদগঞ্জে মেয়র প্রার্থী হাজী কামরুল হাছান সাউদ দলীয় ও সাধারন মানুষের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক , ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, পৌরসভার মেয়র প্রার্থী হাজী কামরুল সাউদ পৌর এলাকার দলীয় ও সাধারন মানুষের সাথে এলাকার যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা করেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি সামাজিক কর্মকান্ডের পাশাপাশি গত বেশ কিছুদিন যাবত সামজিক নিরাপত্তা বজায় রেখে উঠান বৈঠকসহ সভা সমাবেশ করে যাচ্ছেন
গত মঙ্গলবার বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাটিরগাঁও নাহার মার্কেটের সামনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে হাজী কামরুল হাছান সাউদ বলেন, প্রতিটি রাজনৈতিক কর্মীর স্বপ্ন থাকে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করা। বিগত দিনগুলোতে আমি জনপ্রতিনিধি না হয়েও সেই সেবাটুকু নিজের পরিশ্রমের মাধ্যমে দেয়ার চেষ্টা করেছি। আশা করছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রয়োজন আপনাদের দোয়া ও সমর্থন।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ছাত্রনেতা আহসান হাবীব মামুন, সাবেক যুবনেতা এসএ শিমুল হাসান, শাহাজান কবির জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাউদ। এ সময় দলমত নির্বিশেষে এলাকার কয়েকশত লোক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *