যে রাজনীতি দেশ ও মানুষের কল্যানে, আমরা সেই রাজনীতি ফরিদগঞ্জের মানুষকে উপহার দিতে চাই —–অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান

রুহুল আমিন খান স্বপন:
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেছেন,স্বাধীন বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু তার স্ত্রীর গহনা বিক্রি করে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য দিয়ে দিতেন। সেই মহিয়সী নারীকে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে।
শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ-দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাহিদুল ইসলাম রোমান।
তিনি আরও বলেন, যে রাজনীতি দেশ ও মানুষের কল্যানে, আমরা সেই রাজনীতি ফরিদগঞ্জের মানুষকে উপহার দিতে চাই। ঐক্যবদ্ধ হয়ে ফরিদগঞ্জের আওয়ামীলীগকে সাজাতে চাই।’’
সাবেক ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ইঞ্জিনিয়ার আলিম আজম রেজা, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ, পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রসু মিয়া।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী ও ছাত্রলীগের সভাপতি শেখ হোসেন আহাম্মেদ রাজন। সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত পাটওয়ারী, রুবেল, শাহাদাৎ ভূঁইয়া ও বেলায়েত ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা প্রাক্তণ ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক বেনজির আহাম্মেদ সুমন, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহবায়ক এস. এম সোহেল রানা, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শহীদ, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান রবিন, বাকি বিল্লাহ সোহাগ, নাছির পাটওয়ারী নিরব সহ আরও অনেকে। পরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *