নারায়ন রবিদাস:
ফরিদগঞ্জে তানিয়া আক্তার(২৩) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করেছে। সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার সকালে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তানিয়া সাহেবগঞ্জ গ্রামের এলাহাবক্স হাজী বাড়ির ওমান প্রবাশী রিপন হোসেনের স্ত্রী।
তানিয়ার খালা ফাতেমা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে সকলের অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমি আক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দূল কুদ্দুছ জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে তার মামা শরিফুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।