ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

মামুন হোসাইন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষে বর্তমান সরকারের সারা দেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচীর আওতায়, ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখা ফলজ বনজ ও ঔষুধী গাছের চারা রোপন ও বিতরনে কর্মসূচী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
স্থানীয় বর্ণমালা কিন্ডার গার্টেনের আঙ্গীনায় গাছের চারা রোপন শেষে কিন্ডার গার্টেনের হল রুমে ব্যাংক শাখার ব্যবস্থাপক এডিপি মুহাম্মদ এমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা মোঃ কামাল হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মাহবুব-এ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান ও বর্ণমালা কিন্ডার গার্টেনের পরিচালক মামুন হোসাইন প্রমূখ। এই সময় উপস্থিত ছিলেন, জোনাল শাখার প্রিন্সিপল অফিসার মোঃ আবু নাঈম, নাঙ্গল কোর্ট শাখার ব্যবস্থাপক মোঃ সাহেদ আলম, সিনিয়র প্রিন্সিপল অফিসার মোঃ জাকির হোসেন পাঠান,ও সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল আজিজ প্রমূখ। পরে, আরডিএস বিভাগের সুবিধাভোগী গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *