স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে পানিতে পড়ে সুমাইয়া নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উপাদি গ্রামে ঘটনা ঘটে। শিশুটির ওই গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার শিশুটি বাড়ির উঠানে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।