শিক্ষা মন্ত্রীর ডা: দীপু মনির স্বামীর সুস্থতা কামনায় ফরিদগঞ্জে ৫০ মসজিদে মিলাদ মাহফিল

ষ্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কৃতি সন্তান সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সফল শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি’র স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ এর সুস্থতা কামনায় ফরিদগঞ্জ উপজেলার ৫০টি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের নিদেশর্নায় গতকাল শুক্রবার বাদজুমা উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ,পশ্চিম বাজার জামে মসজিদ সহ প্রায় সকল মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা হেড মোহাদ্দেস মাও. মমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আকবর হোসেন মনিরসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *