ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কৃষকলীগ তিন সহ¯্রাধিক ফলজ বনজ গাছের চারা বিতরণ করেছেন। গতকাল বুধবার (৮ জুলাই) বিকালে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের হাতে চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বালিথুবা পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ। এসময় অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জহির হোসেন মিজি, যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম বরকন্দাজ, মোশারফ হোসেন মিলন, বশির উল্ল্যা মিজি, নুর গাজী, পৌর কৃষকলীগের সভাপতি এনায়েত হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।