ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরের কাজির কোনা গ্রাম সংলগ্ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দাদা-দাদী ও নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা ঢাকা থেকে প্রাইভেট কার যোগে ফরিদগঞ্জ আসছিলন।
নিহতরা হলেন, নিহতরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নরে নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারী বাড়ির একই পরিবারের দাদা সিরাজ মিয়া, দাদী জাহানারা বেগম এবং নাতি আবু বকর সিদ্দিক ওরফে সীমান্ত । এই দূর্ঘটনায় একমাত্র বেচে থাকা সুমন তার বাবা মা ও ছেলে সীমান্তের জন্যে বুক থাপরিয়ে প্রলাপ করছেন।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িসহ লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ড্রাইভার পালিয়ে গেছে ।
নিহতের স্বজন আজাদ জানান, বিকালে বাদ আছর নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।