ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন পাল্টা কমিটি গঠনের আল্টিমেটাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঘোষিত উপজেলা বিএনপির ৬জন যুগ্ম-আহ্বায়কসহ বিক্ষুব্ধ আরো কিছু নেতা। গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপির কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২১ জুন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি পুনর্গঠনের জন্যে ১০ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক টিম গঠন করেন। উক্ত সাংগঠনিক টীমের সিদ্ধান্ত ছিল, উপজেলার সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সুপার-৫, ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা এবং পৌরসভার সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি করে এমন গণ্যমান্য ২০জনকে ডেলিগেট করে তৃণমূলের মতামতের ভিত্তিতে সকল কমিটি গঠন করা হবে।

কিন্তু গত ৬ জুলাই নামকাওয়াস্তে সভা আয়োজন করলেও তাদের ব্যর্থতায় তা প- হয়ে যাওয়ায় নেতৃবৃন্দ কৌশলে তা স্থগিত করে। পরে সম্পূর্ণ গঠনতন্ত্র বহির্ভূতভাবে এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে গত ২৮ জুলাই উপজেলা বিএনপির কমিটি এবং সর্বশেষ ২৬ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একইভাবে ইউনিয়ন পর্যায়ে না গিয়ে একের পর এক ঘরে বসে ইউনিয়ন কমিটি ঘোষণা করার মাধ্যমে দলের শক্তিকে নষ্ট করছে।

এসব কমিটিতে বর্তমান সরকারের নিপীড়ন ও নির্যাতন এবং মামলা হামলায় জর্জরিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের নেতাসহ দলের নিষ্ক্রিয়দের অর্ন্তভুক্ত করা হয়। অথচ বিএনপির নেতা-কর্মীদের দুর্দিনের বন্ধু এবং আপামর জনগণের কাছে সমাদৃত সাবেক এমপি দলের কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে এখনো ৯৫ ভাগ নেতা-কর্মী রয়েছেন। ফলে প্রকৃত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের কারণে ইউনিয়ন পর্যায়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ইতিমধ্যেই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আগামীকাল ৭ অক্টোবরের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিল করা না হলে আগামী ৮ অক্টোবর ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে ২টি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে বিএনপির কেন্দ্রীয় ও সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অবহিত করে সম্মেলনের মাধ্যমে ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন : ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, বাছির আহাম্মদ, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু, শফিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, শাহাবুদ্দিন বাবুল, সদস্য আব্দুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, এমএ কাইয়ুম, ছাত্রদল নেতা শাওন পাঠান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুসলিম পাটওয়ারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম পারুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন প্রমুখ।

এছাড়া সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, সদস্য আব্দুল জলিল, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা নাজির পাটওয়ারী, সম্পাদক মিজানুর রহমান, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, ১নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ খান, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেছার আহমেদ, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *