ফরিদগঞ্জে এমপি শফিকুর রহমানের পক্ষে ত্রাণ বিতরণ করলেন খাজে আহমেদ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের কারণে দেশব্যাপি চলমান সাধারণ ছুটি ও সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণে অসহায় হয়ে পড়া লোকজনের মাঝে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৫শত দুস্থ ও গরীব লোকজনের হাতে খাবার তুলে দেন এমপির পক্ষে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, বর্তমান সিনিয়র যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, এমপির পিএ আদনান হাবিব, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন প্রতিনিধি পারভেজ আহমেদ। উপজেলা যুব লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন জানান, এমপির নির্দেশে আমরা প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দেয়া শুরু করেছি। আশা করছি ফরিদগঞ্জবাসীকে অন্তত অভাবের মুখ দেখতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *