
ফরিদগঞ্জ ব্যুরো : প্রতীক নিয়ে আসন্ন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের প্রার্থীরা ভোট চাইতে মাঠে নেমে পড়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদে মোট ২৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে। তবে নিবার্হী সদস্য ৬টি পদে ৬জন, ক্রীড়া সম্পাদক ও প্রচার সম্পাদক পদে একজন প্রার্থীর থাকায় তাদের নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে না। অন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদের জন্য ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর সচিব এ কে এম খোরশেদ আলম জানান, গতকাল ১৪ মার্চ শনিবার ছিল প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন। বিকাল ৩টা পর্যন্ত ২৬জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে দুই জন এর হলেন, ফারুকুল ইসলাম(ছাতা) ও শাহাদাত মিয়া মোবাইল ফোন)। সহসভাপতি ২টি পদে ৩জন এর হলেন, শফিকুর রহমান মৃধা(গোলাপ ফুল), মাসুদুর রহমান পাটওয়ারী(চেয়ার), আলী হায়দার টিপু পাঠান(টেবিল)। সাধারণ সম্পাদক পদে ৩জন মিজানুর রহমান বাবুল(চশমা), নুরুল আমিন পাটওয়ারী মোমবাতি), অহিদ পাটওয়ারী(আনারস)। সহসাধারণ সম্পাদক পদে দুই জন মো: আবুল হোসাইন(দোয়াত কলম), শিমুল পাটওয়ারী(বই) । সাংগঠনিক সম্পাদক পদে দুই জন হলেন, মো: আনোয়ার হোসেন(টিয়া পাখি) ও মো: নজরুল(মোরগ)। কোষাধ্যক্ষ পদে দুই জন সোহেল পাটওয়ারী(আম) ও আবুল হোসেন (চাকা)। দপ্তর সম্পাদক পদে দুই জন ফিরোজ আলম(জগ) ও মইনুল হাছান (কাপ পিরিজি)। সমাজ কল্যাণ সম্পাদক পদে দুই জন ওমর ফারুক (কলস) ও নাছির উদ্দিন হাজারী (চাপকল) প্রতীক বরাদ্দ পান। এছাড়া প্রচার সম্পাদক পদে খলিলুর রহমান ক্রীড়া সম্পাদক পদে মো: জিয়াউর রহমান এবং কার্যনিবার্হী সদস্য পদে আনিছুর রহমান, মেহেদী হাসান, মনির হোসেন, সালাম মিজি, আকিতুল্লাহ ও হাজী মোস্তফা একক প্রার্থী হওয়ার তারা নির্বাচিত হওয়ার পথে। #