
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০১৯ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামানের কাছে ফলাফল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন। এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি মুকবুল আহমদ, সভাপতি নুরুল আমিন দেওয়ান, সাধারণ সম্পাদক মাও. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ষাখাওয়াত হোসেন প্রমুখ।
এসোসিয়েশন সূত্র জানায়, ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২০১৯ সালের ২১ ডিসেম্বর ২৮৬জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ১১০ জন বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করে। #