ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোতাহার হোসেন রতনসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নিজ কার্যালয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটককৃত অন্যরা হচ্ছে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, কেরোয়া গ্রামের আনোয়ার হোসেন এবং কাছিয়াড়া গ্রামের মামুন পাটওয়ার।
পুলি সূত্র জানায়, ফরিদগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে বিআরডিবি চেয়ারম্যান মোতাহার হোসেনের কার্যালয়ে অভিযান চালান। এসময় হাতেনাতে এই ৪ জুয়াড়িকে আটক করেন। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের শুক্রবার সকালে তাদের চাঁদপুর আদারতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জুয়ার সামগ্রী এবং নগদ ১২ হাজার টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। #