
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পলিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম , বিআরডিবির ফিল্ড সুপার ভাইজার কাউছার আহমেদ।