ফরিদগঞ্জে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায়- পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আইনী অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে ……. জেলা ও দায়রা জজ এস. এম জিয়াউল রহমান

স্টাফ রিপোর্টার :
সােমবার বিকেল ফরিদগঞ্জ উপজলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়ােজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তার ও উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । “বিনা খরচ নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” ¯স্নােগানে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি এস.এম. জিয়াউর রহমান।
তিনি তাঁর বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােনার বাংলার যেই স্বপ্ন দেখছেন। তার মধ্য একটি হলাে মানুষের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করা। তার মধ্যে অন্যতম হলাে আইনগত সহায়তা নিশ্চিত করা। বর্তমান সরকার তথা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নিপিড়িত নির্যাতিত এবং আর্থিক ভাব অক্ষম এমন লােকজনকে তাদের আইনী অধিকার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড সার্ভিস চালু করেন। প্রথম জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করেন এবং পরে এই কার্যক্রমক আরাে গতিশীল এবং কার্যকর করতে আইন সংশাধন করে উপজেলা এবং ইউনিয়ন পর্যায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আমরা আজ জেলার বাইরে প্রথম ফরিদগঞ্জ উপজেলা পর্যায় এসেছি উপজেলা ও ইউনিয়ন পর্যায় লিগ্যাল এইড কার্যক্রমক ছড়িয়ে দেয়ার মাধ্যমে এর কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি করতে।
তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র চাই। যেখান সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সরকার জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতসহ নানা ভাতা প্রদান করে সমাজের পিছিয় পড়া জনগাষ্ঠীক এগিয় নিয়ে আসছেন। একই ভাবে পিছিয় পড়া জনগাষ্ঠী যারা আর্থিক ভাব অসমর্থ তাদের আইনী অধিকার নিশ্চিত করতেই এই লিগ্যাল এইড সার্ভিস। জেলা পর্যায় লিগ্যাল এইড কমিটি জেলা জজের নেতৃত্বে এই কমিটি মানুষর এই মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা উপজলা ও ইউনিয়ন পর্যাযের জনপ্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড এর কার্যক্রম ও তার সেবা নিশ্চিত করতে এই মতবিনিময় সভা করছি।
তিনি আরা বলন, অনেকের ধারনা লিগ্যাল এইড এর মাধ্যমে শুধু মামলা করার প্রক্রিয়া হয়, তা ভুল । এই সার্ভিসর মাধ্যমে মামলার পুর্বে নিষ্পত্তিযােগ্য অভিযাগগুলা আলােচনার মাধ্যমে সমাধানর জন্য জেলা লিগ্যাল এইড অফিসার প্রতিনিয়ত কাজ করে চলছেন। আমাদের জেলাতেই তা অব্যাহত রয়েছে। আশা করছি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা সকলে মিলে লিগ্যাল এইড এর কার্যক্রমকে সফলতার পথে এগিয় নিবাে।
উপজেলা পরিষদর চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রামানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার সাকিব হাসন এর পরিচালনায় এই সময় অন্যান্যদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিট্র্যাট শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট নাছির উদ্দিন সরওয়ার,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কল) সােহল মাহমুদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পিপি অ্যাডভােকেট রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভােকরট সায়দুল ইসলাম বাবু, সরকরি কৌশলী এ্যাডভাকট আব্দুর রহমান, উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত বিএসসি,৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমদ, শিক্ষক রাজিয়া সুলতানা এবং ৮ নং পাইকপাড়ার ১ নং ওয়ার্ডর ইউপি সদস্য জসিম উদ্দিন পাঠান।
মতবিনিময় সভায় জেলা বিচার বিভাগর বিভিন্ন কর্মকর্তা, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, উপজলা বিভিন্ন বিভাগর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব , সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *