ফরিদগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মামুন হোসাইনঃ ফরিদগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ৬ জুন সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভা মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন আমাদের সমাজের সকল ভালো কাজগুলোর চিত্রগুলো পত্রিকার পাতায় তুলে আনতে পারলেই সেটি সমাজের জন্য কল্যানকর হবে । অনুসন্ধান ব্যাখ্যা ও বিশ্লেষণর্ধমী সংবাদ উপস্থাপন করাই সংবাদ পত্র ও সাংবাদিকদের সার্থকতা, তেমনি যায়যায়দিন পত্রিকাটি অনেকাংশেই আমাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আমান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দূর্নীতি কমিশন ফরিদগঞ্জের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে ক্ষুদে শিক্ষার্থীরা সহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে ফরিদগঞ্জ বাজারের পৌরসভা সমুখ সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংবাদিক নারায়ন রবি দাস,মেহেদী হাসান, জাকির হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমীন স্বপন, মামুন হোসাইন, এফ এ মানিক, জসিম উদ্দিন ও ফরিদগঞ্জ, বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন ফেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক শামীম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *