
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদর্শ সামাজিক ফাউন্ডেশন (আসাফা) উদ্যোগে হতদরিদ্রের ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (১৮ মার্চ) বিকালে পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামের চতুরা কার্যালয়ে এসহায়তা প্রদান করা হয়।
আসাফা’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রব’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, আদর্শ সামাজিক ফাউন্ডেশন (আসাফা) সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সাধরন সম্পাদক (সাবেক কাউন্সিল) জামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক নাজমু হোসেন। সহ সভাপতি মো.শফিকুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রব। সভাপতি মো.জাহাঙ্গীর আলম বলেন, আদর্শ সামাজিক ফাউন্ডেশন (আসাফা) ২০১৮ সাল থেকে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে। শুরু থেকেই মানব- কল্যানে আমরা অবদান রাখার চেষ্টা করে আসছি। সাম্প্রতিক সময়ে রবিউল হোসেন দূরারোগ্য কান্সার রোগে আক্রান্ত হলে আমরা সংগঠনের পক্ষে তার চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহন করি। তার পিতার আর্থিক অবস্থা ততটা সচ্ছল না। আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। আমাদের সংগঠন অতীতের ন্যায় ভবিষ্যতে ও মানব- কল্যানে পাশে থাকবে ইনশাআল্লাহ।
আসাফা’র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক শামছুজ্জামান জনি এর উদ্যোগে ও আসাফা’র অন্যতম সহ সভাপতি হানিফ সরকার এর আর্থিক চেষ্টায় এবং আসাফার আর্থিক সহায়তায় একজন অসুস্থ রোগীর এক মাসের ওষুধ প্রদান দূরারোগ্য কান্সার আক্রান্ত রবিউল হোসেন কে চিকিৎসার জন্য নগদ ২৫০০০/(পঁচিশ হাজার) টাকা প্রদান করা হয়।
এসময় দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক চতুরা জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন।