
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে “নব-নির্বাচিত সদস্যদের” শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল-মামুন’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। পরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্বপালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিগন। বক্তব্য শেষে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি। এসময় ১৩টি ইউনিয়নে সাধারন সদস্য ১১৭ জন ও সংরক্ষিত আসনে ৩৯ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মজিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ৯নং ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, ২নং ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, নব-নির্বাচিত চেয়ারম্যান, মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন, বেলায়েত হোসেন, মো. মহসীন হোসেন, মো. শাহজাহান পাটোয়ারী, বুলবুল আহমেদ, আবু তাহের (আবু পাটোয়ারী), শাহজাহান মাষ্টার, কাউছার-উল-আলম কামরুল, মো. শরীফ হোসেন খান।
উল্লখ, ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের ৫ম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ টি ইউনিয়ন পরিষদের পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত।