
ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া (উঃ) ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নৌকা মার্কার অস্থায়ী বসার স্থানের চেয়ার টেবিল পুড়িয়ে দেওয়া হয় খবর পাওয়া জয়।
ঘটনাটি ২৭ ডিসেম্বর (সোমবার) গভীর রাতে সাছিয়াখালী কেন্দ্রে ঘটে। এঘটনায় এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভোটারদের ভোট কেন্দ্রে আহ্বান করার লক্ষে এবং ভোটের দিন ভোটরদের ভোট দেওয়ার কার্যক্রম বুঝিয়ে দেওয়ার জন্য সাছিয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে অস্থায়ী বসার স্থান করা হয়। এস্থানে প্রতিনিয়ত ৪০ জন কর্মী ও দলীয় সমর্থন জনতা অবস্থান করে।
এখান থেকে কর্মীরা গ্রামে গ্রামে ওয়ার্কিংএ যায়।
কিন্তু গতকাল রাতে কেবা কাহারা বসার স্থানে থাকা চেয়ার টেবিল ও পোস্টার পুড়িয়ে দেয়।
নৌকার মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন পাটোয়ারী বলেন, গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। আমি নৌকার মনোনীত প্রার্থী হয়ে অন্য প্রার্থীর উপর কোন আক্রমন্তাক কথা বার্তা বলি না। কিন্তু ইতি পূর্বে আমি শুনতেছি অন্য প্রার্থীরা বিভিন্ন আক্রমনাত্বক কথা বলে আসছে।
তার পরেও আমি আমার কর্মীদেরকে বলে আসতেছি আগামি ৫ জানুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন বিবাদ বিভাজনে না জড়ায়। কারন আমরা বিবাদ বিভাজন জড়িয়ে নির্বাচনে জয় লাভ করবো এআশা করিনা, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরো বলেন, যারাই একাজ করেছেন, আমি তাদেরকে বলবো, আপনারা ভালো কাজ করেন নাই, এটা কোন সর্বো জাতির কাজ নয়। এটা গণতান্ত্রিক দেশের জনগনের জন্য অসোভনিয়। আমি এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো, আমি এবিষয় জেলা উপজেলার সিনিয়র নেতা কর্মীকে ঘটনাটি অবগত করেছি।