রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ফলাফল প্রকাশ ও বার্ষীক অনুষ্ঠান সম্পন্ন

আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমূল কুরআন নূরানী মাদরাসার বাৎসরিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মো: ইয়াছিন খানের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: কামাল উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাদঁপুর জেলা পরিষদ’র সদস্য মশিউর রহমান মিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: কলমতর খাঁন, পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রমজান আলী খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ আশরাফ, সমাজসেবক হাজী মোঃ বাচ্চু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু, যুবলীগ নেতা পাবেল পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নেয়ামত উল্লাহ খাঁন, রামদাসেরবাগ আলিম মাদরাসার সাবেক প্রভাষক মাও তাজুল ইসলাম খান, রামদাসেরবাগ আলিম মাদরাসার সাবেক সভাপতি ডা. সামছুল ইসলাম খাঁন, মানের বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, ৮ নং পাইকপাড়া ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মফিজ খাঁন, মানের বাড়ি জামে মসজিদের সহ-সভাপতি আমির হোসেন পাটওয়ারী, দেলোয়ার হোসেন টেলু, হারুন খাঁন, রুবেল খান, সোহাগ খানসহ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান মিটু বলেন নূরানী শিক্ষা দুনিয়া ও আখিরাতের কল্যানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের সন্তানদেরকে চেষ্টা করবো অন্তত নূরানী শিক্ষায় শিক্ষিত করবো। যাতে করে তারা বড় হইলে কুরআনকে সহী সুদ্ধ ভাবে পড়তে পারে। তিনি সবসময় উক্ত মাদরাসার কল্যানে পাশে থাকবেন। এসময় আরও বক্তব্য রাখেন দায়চারা নূরানী মাদরাসার শিক্ষক নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খাঁন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য মোদাচ্ছের অপু। সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী। বক্তারা মাদরাসার সাফল্য কামনা করেন, উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

এসময় এক অভিভাবক জানান তারা এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানে তাদের সন্তানদের পাঠাতে পেরে নিশ্চিন্তে পরকালের এবং দুনিয়ার পুজিঁ সংগ্রহ করতে পারছেন। তিনি মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। উপস্থিত সাংবাদিক, অভিভাবক সহ সকলের সহযোগিতা এবং প্রেরনা না পেলে আমরা এতটুকু পথ পাড়ি দিতে পারতাম না। এসময় তিনি মাদরাসার সাফল্য তুলে ধরেন। এবং আগামীর জন্য সকলের সহায়তা কামনা করেন। তিনি আরো বলেন, আমরা মেধা তালিকায় প্রতি ক্লাস থেকে শীর্ষ ৫ জন কে পুরস্কার প্রধান করি। মেধা তালিকার বাইরেও মাদরাসার প্রতিটি শিক্ষার্থীর জন্যই পুরস্কার দেওয়া হয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। যাতে করে যে সকল শিক্ষার্থীরা পুরস্কার পায়নি তাদের মন খারাপ না হয়। তাই মাদরাসার সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

উল্লেখ্য: ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া মাদরাসা দক্ষতার সাথে শিক্ষা প্রদান করে এলাকায় ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *