ফরিদগঞ্জে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে ফরিদগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু’র সার্বিক সহযোগীতায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, সাবেক পৌর প্রশাসক মো. শফিকুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম শেখ,যুবলীগনেতা, কামরুজ্জামান, আকবর হোসেন মনির প্রমুখ।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *