ফরিদগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া ইউনিয়নের বিশকাটালি গ্রামে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে একই বাড়ির দুবাই প্রবাসী আলী হোসেনের ছেলে মো: আল-আমিন(২০)।

ঘটনার শিকার শিশু স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমিন খন্দকার(২০)কে মঙ্গলবার রাতে আটক করে থানায় নিয়ে আসে। পরেরদিন ১ সেপ্টম্বর বুধবার শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। এছাড়া ঐ শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, ৩১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার বিশকাটালি গ্রামের খন্দকার বড়ীতে (শিশুটির নিজ বাড়ীতে) ধর্ষণের শিকার হণ। ঘটনার সময় অভিযুক্ত ধর্ষক আল-আমিন শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তাদের বসতঘরে ডেকে নেয়। এসময় তাদের ঘরে কেহ না থাকার সুযোগে আল-আমিন শিশুকে ধর্ষন করে। এবিষয়টি ধর্ষণের শিকার শিশুটি তাঁর মার কাছে বলে দেয়।

পরে বিষয়টি শিশুর মা পরিবারের অন্য সদস্য ও এলাকার গণ্যমান্যদের জানালে আল-আমিনের মামাসহ এলাকার একটি প্রভারশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত ধর্ষক আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে, ১ সেপ্টম্বর বুধবার শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, অভিযুক্ত আল-আমিন কতৃক ইতিপুর্বেও একই বাড়ির বিধবা ও বৃদ্ধা দুই মহিলা অনুরূপ ঘটনার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা তখন কোনো প্রকার আইনের আশ্রয় নেননি।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযুক্ত আল-আমিনকে তার বাড়ি থেকে আটক করে। শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ক্যাপশন: ফরিদগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *