ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত

মামুন হোসাইন : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হলেন ফরিদগঞ্জ থানার এস আই (নিরস্ত্র) নুরুল ইসলাম।
গত জুলাই মাসে জেলার সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষায়, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি ওপর তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।


মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের হাত থেকে তিনি চলতি বছরের জুলাই মাসের শ্রেষ্ঠ মাদব উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই নিরস্ত্র নুরুল ইসলাম জানান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন স্যারের সার্বক্ষণিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করতে পেরেছি। তিনি আরো জানান ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *