
আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জ লকডাউনের ১৬তম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ ভাবে দোকানপাট খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার ২’শত টাকা জরিমানা করা হয়।
৭ আগস্ট (শনিবার) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার পপি ফরিদগঞ্জ বাজার, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, চরকুমিরা চৌরাস্তা ও গোয়ালভাওর বাজারে মাস্ক ব্যবহার না করার অপরাধে, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে, নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে ও বিভিন্ন ব্যক্তিরা অপ্রয়োজনে ভ্রমণ করা, অপ্রয়োজনে ঘুরা-ফেরা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭টি মামলায় ৮,২০০/- (আট হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালোনায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহীনির একটি চৌকস টীম।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।