ফরিদগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী

ফরিদগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী, অমান্যকারীদের জরিমানা

আমান উল্লাহ খাঁন ফারাবী: দেশে যখন দিন দিন বৃৃদ্ধি হচ্ছে করোনা সংক্রমন, সরকার তখন দেশকে দ্রুত লকডাউনের আওতায় আনতে বাধ্য হচ্ছে। নিষিদ্ধ করা হয় সকল যাতায়াত ও সামাজিক যোগাযোগ। করোনা ভাইরাসে ক্রমেই ভারী হচ্ছে লাশের সারি। মানছে না কিছু কিছু সাধারণ মানুষ স্বাস্ব্যবিধি, এক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে অবাধে চলাচল না করা স্বাস্ব্যবিধি মেনে চলা। মাক্স পরিধান করা।

সাম্প্রতিক করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ হানা দিয়ে চারদিকে বেড়েছে মৃত্যুর মিছিল। সেক্ষেত্রে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে সেনাবাহিনীর কঠোর অবস্থান দেখা যায়। লকডাউন বাস্তবায়নে অমান্যকারীদের গুনতে হচ্ছে জরিমানা।

২৮ জুলাই (বুধবার) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার (পপি) এবং সেনাবাহিনীসহ ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, ওনুআ স্মৃতি সংসদ সংলগ্ন ও আল মদীনা হাসপাতাল সংলগ্নে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান-পাট খোলা রাখার অপরাধে ৭টি মামলায় ৭’হাজার ৪’শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযান পরিচালনায় সেনাসদস্যরা সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *