
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান লকডাউনের ৪র্থ দিন ২৬ জুলাই সোমবার স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুইটি অভিযানে ২১টি মামলায় ২২ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শিউলী হরি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পৃথক ভাবে ফরিদগঞ্জ উপজেলা সদর ও পৌরসভার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন পুলিশ ফোর্স নিয়ে ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলা সদরের ফরিদগঞ্জ বাজারে চলমান লকডাউনে স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় ১৮ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন। এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন পুলিশ ফোর্স নিয়ে কৌশলী ভুমিকায় সহযোগিতা করেন।
অপরদিকে, ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পৃথক ভাবে লকডাউনের ৪র্থ দিন ২৬ জুলাই সোমবার উপজেলা সদরের ওয়াপদা অফিস সংলগ্ন, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, ধানুয়া ও গৃদকারিন্দিয়া বাজারে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১২ টি মামলায় ৪ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।