ফরিদগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ ৮হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি তাজুল ইসলাম ওরফে দুলালকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

ফরিদগঞ্জ ৮হাজার পিস ইয়াবাসহ তাজুল ইসলাম ওরফে দুলাল(৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে গোবিন্দপুর (উ:) ইউনিয়নের হাঁসা গ্রামস্থ আইলের রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পটুয়াখালী জেলার মহিপুর থানার সুধীরপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার(হাজিগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: বাহার মিয়ার দিক নির্দেশনায় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: নুরুল ইসলাম, মো: জামাল হোসেন, মো: মহসিন কবির ও সহকারি উপ-পরিদর্শক সিকদার হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। শনিবার বিকালে এই অভিযানের সময় গোবিন্দপুর (উ:) ইউনিয়নের হাঁসা গ্রামস্থ আইলের রাস্তার মোড় এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি তাজুল ইসলাম ওরফে দুলালকে আটক করতে সক্ষম হন। অভিযানের সময় তাজুল ইসলাম ওরফে দুলাল এর দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট নীল রংয়ের প্যাকেট থেকে ৪হাজার পিস ইয়াবা ও তার কাঁধে থাকা স্কুল ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত সাদা পলিথিনের ২টি প্যাকেট থেকে আরো ৪হাজার পিস ইয়াবাসহ মোট ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: নুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৮হাজার পিস ইয়াবাসহ তাজুল ইসলাম ওরফে দুলালকে আটক পরবর্তী মামলা দায়ের ও পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *