ফরিদগঞ্জ পৌর মেয়রের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা

ফরিদগঞ্জ প্রতিনিধি: করোনা মহামারির পরিস্থিতি দিনের দিন দিন বেড়ে যাওয়ার কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়।

১০ জুলাই শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন , উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

পৌরসভা অফিস জানায়, করোনা কালিন সময়ে কর্মহীন মানুষকে জনপ্রতি ৫শত অথবা চাল ডাল তেলসহ সমপরিমান নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়ার জন্য বিশেষ বরাদ্দ দেয়া হয়। সেই বরাদ্দের অর্থ বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *