ফরিদগঞ্জ লকডাউনের প্রথম সপ্তাহে ৫৯ টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা

মামুন হোসাইন: সারাদেশের ন্যায়ে ফরিদগঞ্জে গত ৭দিন লকডাউনের মধ্যেদিয়ে অতিবাহিত হয়েছে। এই লকডাউনে সরকারি ভাবে কঠোর নির্দেশনা রয়েছে। যাতে করে অপ্রয়োজনে কোন লোক বাহির হতে না পরে এবং মাস্ক ছাড়া চলাফেরা করতে না পারে এই বিষয়ে মাঠে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করার নির্দেশ রয়েছে। সেই আলোকে গত ৭দিনে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী।

গত ৭দিনে মাস্ক না পরায়, নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে ৫৯টি মামলা দায়েন করেন এবং ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ বাজার, উপজেলার দক্ষিন ইউনিয়নের কালির বাজার ও রূপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৪হাজার ৭শ টাকা জমিরানা আদায় করেন।

একই দিনে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, পূর্ব চান্দ্রা বাজার, বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, জামতলা বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দ বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা
রাখার অপরাধে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ৩টি মামলায় ৩হাজার ৫শ টাকা জমিরানা আদায় করেন।

লকডাউনের ২য় দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, কড়ৈতলী বাজার ও আনন্দ বাজার অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫হাজার ১শত টাকা জরিমানা করেন।

লকডাউনের ৩য় দিনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ফরিদগঞ্জ বাজার, রুস্তমপুর বাজার ও গৃদকালিন্দিয়া বাজারে ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, কড়ৈতলী চৌরাস্তা, জামতলা বাজার, পাটওয়ারী বাজার, শোল্লা বাজার, সাহার বাজার, আদর্শ বাজার (বড়গাঁও), আষ্টা বাজার, চৌরাঙ্গী বাজার, কড়ৈতলী বাজার ও আনন্দ বাজারে ৭টি মামলায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

৪র্থ দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, চরকুমিরা চৌরাস্তা, চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, উত্তর চরভাগল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, গোয়ালভাওর বাজার, রামপুর বাজারে ১৩টি মামলায় ১০হাজার টাকা জমিরানা আদায় করেন।

৫ম দিনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৬হাজার ৩শত টাকা জরিমানা করেন। একই দিনে সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার ও বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, কালির বাজার,
বড়ি বাজার, বেপারী বাজারে ৪টি মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

৬ষ্ঠ দিনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার উপজেলার বাস স্ট্যান্ড, কালির বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, শোভান চৌরাস্তা অভিযান চালিয়ে ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন।

৭ম দিনে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার,কেরোয়া,গাজীপুর,মানিকরাজ অভিযান চালিয়ে ৮টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, সরকারের নির্দেশনা বাস্তাবায়ন করতে যা করার দরকার সকল কিছু করতে আমরা প্রস্তুত আছি। আগামী আরো ৭দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে। তখনও আমরা লকডাউন বাস্তাবায়ন করেতে বাজার মনিটরিং করবো। যারা নিয়ম মেনে না চলবে তাদের বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *